
জয়নাল আবেদিন জয় চীফ রিপোর্টারঃ
বিএসটিআইয়ের লাইসেন্স ও মানসনদ না থাকায় রাজশাহীর পুঠিয়া উপজেলার মাইপাড়া বাজারে একটি সেমাই ও গুড় উৎপাদন কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
রবিবার দুপুর দুইটার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার মাইপাড়া বাজারে পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট শিবু দাস এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দেখা যায়, মানহীন পণ্য ও সেমাইয়ের মধ্যে ঘি স্প্রে করে কৃত্রিমভাবে স্মেল আনার অভিযোগে অস্বাস্থ্যকর পরিবেশে তা বাজারজাত করায় দুই প্রতিষ্ঠানকে ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট শিবু দাস বলেন,পবিত্র রমজান মাসে উপজেলাবাসীর জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতে এ ধরনের অভিযান চলমান থাকবে।
