
নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর:

রাজশাহীর পুঠিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।শনিবার বিকেল উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের সড়গাছিতে এই আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
আয়োজনে সভাপতিত্ব করেন, পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ উল্লাহ। সঞ্চালনায় ছিলেন শিলমাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি বাবলুর রহমান।
আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রাজশাহী (পূর্ব জেলা) জামায়াতের সাবেক আমীর রেজাউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মু. নুরুজ্জামান লিটন।
আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী, রাজশাহী (পূর্ব জেলা) ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রবসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের স্থানীয় নেতাকর্মীর
আলোচনা ও দোয়া মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সূধীজন ও মুসল্লিদের নিয়ে ইফতার আয়োজনে শরীক হোন অতিথি বৃন্দ।
