
- নিজস্ব প্রতিনিধি:
রাজশাহী মহানগর জামায়াতের প্রিয় নেতা, এক বটবৃক্ষের মতো দৃঢ় ও একাধিক শহীদের কফিন কাধে বহন করা বীর মুক্তিযোদ্ধা, কর্মী বান্ধব নেতা এবং অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী মরহুম আতাউর রহমান এর স্মরণে আতাউর রহমান ফাউন্ডেশন এর উদ্যোগে সম্প্রতি বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর শাখার সম্মানিত সেক্রেটারি ও ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের ডিরেক্টর (এডমিন) জনাব ইমাজউদ্দিন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সদস্য নাজির আহমেদ সুপ্ত ও আব্দুল্লাহ সাদিক আবির।
অনুষ্ঠানে রাজশাহী মহানগর ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি ও এলাকার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্যণীয় ছিল। বিশেষ দোয়ায় প্রার্থনা করা হয় প্রিয় নেতার সহধর্মিনী মোসা: হেনা রহমান এবং কনিষ্ঠ পুত্র মরহুম ইনান মুস্তাহিদ সাকিবের রুহের মাগফিরাতের জন্য।
ফাউন্ডেশন পক্ষ থেকে জানানো হয়েছে, যারা মেধা, শ্রম ও অক্লান্ত পরিশ্রম দিয়ে অনুষ্ঠান সফল করতে অবদান রেখেছেন, তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করা হলো।
মরহুম আতাউর রহমান ছিলেন এক ইতিহাস, এক অধ্যায়, এক গল্প ও এক উপন্যাস—যার কর্মময় জীবন রাজশাহী মহানগর জামায়াতের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে।
