
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে তীব্র জ্বালানি সংকট, এমন পরিস্থিতিতে পুলিশের পিকআপ ভ্যানও তেল ফুরিয়ে বন্ধ হয়ে পড়ে। সদস্যদের তা ঠেলে এগিয়ে নিতে দেখা গেছে। সচল পাম্পে দীর্ঘ লাইন ও বিশৃঙ্খলা চলছে।
সোমবার (৬ এপ্রিল) নগরীর সড়কে পুলিশের একটি পিকআপ ভ্যান তেল ফুরিয়ে বন্ধ হয়ে যায়। ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
জেলায় ৪৬টি পেট্রোল পাম্পের মধ্যে মাত্র ১০টি পাম্পে তেল সরবরাহ ছিল। বাকি পাম্পগুলো ‘তেল নেই’ সাইনবোর্ড টাঙিয়ে বন্ধ থাকায় সচল পাম্পগুলোতে কয়েক কিলোমিটার দীর্ঘ লাইন তৈরি হয়েছে।
নগরীর গুল গফুর পাম্পে ভিআইপি লাইনে সাধারণ গ্রাহকদের তেল দেওয়ায় হাতাহাতি হয়েছে।
সরবরাহ সংকটের কারণে পুলিশের টহল গাড়িগুলোও সময়মতো তেল সংগ্রহ করতে পারেনি। পাম্প মালিকরা জানাচ্ছেন, ডিপো থেকে পর্যাপ্ত তেল না আসায় সংকট চলবে।
