
জয়,চীফ রিপোর্টার, রাজশাহীর পুঠিয়া উপজেলার সাধনপুর বৃদ্ধাশ্রমে কিছু সময় কাটালেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস। তিনি সেখানে অবস্থানরত সিনিয়র সিটিজেনদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
প্রবীণদের সঙ্গে সময় কাটানোর অভিজ্ঞতা জানিয়ে,পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস বলেন,বয়স বাড়লেও ভালোবাসা, সঙ্গ আর আন্তরিকতার চাহিদা কখনো ফুরিয়ে যায় না। তাদের অনেক না বলা গল্প, স্মৃতি আর মনের গভীরে জমে থাকা কিছু আবেগের সাক্ষী হলাম।
বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের কয়েকটি ছোট্ট আবদার তার হৃদয় ছুঁয়ে গেছে বলে জানান তিনি। আমি কথা দিয়ে এসেছি,খুব শিগগিরই তাদের ছোট্ট ছোট্ট সেই আবদারগুলো পূরণের সর্বোচ্চ চেষ্টা করব। এ সময় তিনি সমাজের বিত্তবান ও সচেতন মহলের প্রতি অনুরোধ জানিয়ে বলেন,সুযোগ হলে আমাদের প্রবীণদের পাশে দাঁড়ান। তাদের মুখের একটুখানি হাসিই হতে পারে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
সাধনপুর বৃদ্ধাশ্রমে বর্তমানে বেশ কয়েকজন প্রবীণ নারী-পুরুষ অবস্থান করছেন। পুঠিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তাদের খোঁজখবর নেওয়া হয়।এবার পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস’র এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসা কুড়িয়েছে।