ঢাকা | বঙ্গাব্দ

রুয়েট ছাত্রীকে কুরুচিপূর্ণ মন্তব্য ও হোয়াটসঅ্যাপে বার্তা, বরখাস্ত বাস গাইড

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 9, 2026 ইং
রুয়েট ছাত্রীকে কুরুচিপূর্ণ মন্তব্য ও হোয়াটসঅ্যাপে বার্তা, বরখাস্ত বাস গাইড ছবির ক্যাপশন:
ad728
রুয়েট প্রতিনিধি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক নারী শিক্ষার্থীকে বাসযাত্রায় হয়রানির অভিযোগে ন্যাশনাল ট্রাভেলসের কর্মচারী দেলোয়ার (২৭)-কে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর ঢাকা থেকে রাজশাহী আসার পথে বাসের গাইড দেলোয়ার ওই শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ মন্তব্য ও অসৌজন্যমূলক আচরণ করেন। পরবর্তীতে তাঁর হোয়াটসঅ্যাপেও আপত্তিকর বার্তা পাঠানো হয়।ঘটনাটি নিয়ে মতিহার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।

অভিযোগ দায়েরের পর পরিবহন কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে অভিযুক্ত দেলোয়ারকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে। দেলোয়ার পুঠিয়া উপজেলার ভূবননগর গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী শিক্ষার্থী নারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে পরিবহন কর্তৃপক্ষ ও পুলিশকে আরও কঠোর ভূমিকা রাখার আহ্বান জানান।

নিউজটি পোস্ট করেছেন : Rahman Moti

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে বাড়ছে এলএনজি আমদানি, বসছে নতুন টার্মিনা

জ্বালানি সংকট কাটাতে বাড়ছে এলএনজি আমদানি, বসছে নতুন টার্মিনা