ঢাকা | বঙ্গাব্দ

নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 28, 2026 ইং
নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ ছবির ক্যাপশন:
ad728
মোকছেদুল ইসলাম  নওগাঁ : নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানা পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাজল নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) ভোররাতে নওগাঁ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপের নেতৃত্বে পুলিশের একটি দল বদলগাছী থানাধীন বিলাসবাড়ি ইউনিয়নের শর্মাপুর গ্রামে অভিযান চালায়। এ সময় গ্রেপ্তার আসামি কাজলের দেখানো মতে দুটি চার্জার অটোরিকশা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার আসামি কাজলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : Rahman Moti

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা

দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা