ঢাকা | বঙ্গাব্দ

শাহজাদপুরে যমুনা নদীতে অভিযান, এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 27, 2026 ইং
শাহজাদপুরে যমুনা নদীতে অভিযান, এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ ছবির ক্যাপশন:
ad728
মোঃ শাহান আলী  শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে যমুনা নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে প্রায় এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর ও থানা পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আতাউর রহমান, অফিস সহকারী শিরিন আক্তার, মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখা ও নদীতে অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিউজটি পোস্ট করেছেন : Rahman Moti

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা

দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা