ঢাকা | বঙ্গাব্দ

পত্নীতলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 27, 2026 ইং
পত্নীতলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ছবির ক্যাপশন:
ad728

মোকছেদুল ইসলাম, নওগাঁ : নওগাঁর পত্নীতলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় পত্নীতলা উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম। সঞ্চালনা করেন নজিপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষিবিষয়ক সম্পাদক শামসুজ্জোহা খান (জোহা)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি, পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি, সহসভাপতি সাদেকুল বারি, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিচার্ড, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, এ জেড মিজান ও রমজান আলী সরদার। এছাড়া উপজেলা মহিলা দলের সভানেত্রী মরিয়ম বেগম শেফা এবং পৌর মহিলা দলের সভানেত্রী মাহফুজা রায়হান উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম, শাহির হোসেন শিপু, নাজমুল ইসলাম, বিপ্লব ও রফিকুল ইসলাম এবং নজিপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন, তানিম ও রয়েলসহ ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিতে দলীয় নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন। র‍্যালিটি পত্নীতলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

নিউজটি পোস্ট করেছেন : Rahman Moti

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা

দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা