ঢাকা | বঙ্গাব্দ

সাভারে গাড়ি পার্কিং নিয়ে বিরোধ থামাতে গিয়ে এসবি কর্মকর্তা নিহত, আহত ছেলে

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 6, 2026 ইং
সাভারে গাড়ি পার্কিং নিয়ে বিরোধ থামাতে গিয়ে এসবি কর্মকর্তা নিহত, আহত ছেলে ছবির ক্যাপশন:
ad728

ঢাকার সাভারের আমিনবাজারে প্রতিপক্ষের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন (৫৮) প্রাণ হারিয়েছেন। দুই পক্ষের বিরোধ থামাতে গিয়ে তিনি ও তাঁর ছেলে মারাত্মক হামলার শিকার হন। এ ঘটনায় তাঁর ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (০৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে সাভার থানাধীন আমিনবাজারের বড়দেশী মদিনা হাউজিং এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আলতাফ হোসেন এসবির ঢাকার মালিবাগ জোনে কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে এবং পরিবার নিয়ে আমিনবাজারেই বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মদিনা হাউজিং এলাকায় একটি গেঞ্জির কারখানার সামনে ব্যক্তিগত গাড়ি পার্কিং করা নিয়ে স্থানীয় দু'পক্ষের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। বিষয়টি মীমাংসা করার উদ্দেশ্যে এসআই আলতাফ হোসেন তাঁর ছেলেকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ দল তাঁদের ওপর চড়াও হয় এবং বেধড়ক মারধর করে।

গুরুতর আহত অবস্থায় রাত সাড়ে নয়টার দিকে তাঁদের উদ্ধার করে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক এসআই আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন জানান, নিজ বাসার কাছেই তুচ্ছ পার্কিং বিরোধ নিরসন করতে গিয়ে হামলার শিকার হন ওই পুলিশ কর্মকর্তা ও তাঁর ছেলে। হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : Rahman Moti

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা

দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা