ঢাকা | বঙ্গাব্দ

ঘুষের মামলায় ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্ট মোরেনোকে পাঁচ বছরের কারাদণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 29, 2026 ইং
ঘুষের মামলায় ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্ট মোরেনোকে পাঁচ বছরের কারাদণ্ড ছবির ক্যাপশন:
ad728

ইকুয়েডরের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দুর্নীতি সংক্রান্ত এক মামলায় দেশটির সাবেক প্রেসিডেন্ট লেনিন মোরেনোকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে ভবিষ্যতে যেকোনো সরকারি পদে অধিষ্ঠিত হওয়া থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে। 

এদিকে, এ ঘটনায় মোরেনোর স্ত্রী ও কন্যা, তার দুই ভাই ও তাদের স্ত্রীদের দোষী সাব্যস্ত করে তাদের আড়াই বছরের কারাদণ্ড দেওয়া হয়। শুক্রবার (২৮ আগস্ট) দেশটির সরকারি কৌঁসুলির কার্যালয় এ তথ্য জানায়। আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। 

জানা যায়, ইকুয়েডরের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দুর্নীতির অভিযোগে ২০২৩ সালের মার্চ মাসে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় লেনিন মোরেনোর বিরুদ্ধে একটি তদন্ত শুরু করে। তদন্তে মোরেনো, তার পরিবারের সদস্য এবং স্থানীয় ও চীনা ব্যবসায়িক অংশীদারদের দুর্নীতি নেটওয়ার্কের সঙ্গে জড়িত বলে চিহ্নিত করা হয়।  ইকুয়েডরে বিদ্যুৎ কেন্দ্রটি ২০১৬ সালে চালু হয়। তখন থেকেই প্রযুক্তিগত এটি সমস্যায় ভুগছে।


নিউজটি পোস্ট করেছেন : Rahman Moti

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা

দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা