ঢাকা | বঙ্গাব্দ

নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 24, 2026 ইং
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ছবির ক্যাপশন:
ad728
সংবিধান সংশোধনী প্রস্তাব বা নোট অব ডিসেন্টে কোনো পরিবর্তন চাইলে বিরোধী দলকে আনুষ্ঠানিকভাবে সংবিধান সংশোধন কমিটির বৈঠকে এসে তা উপস্থাপনের আহ্বান জানিয়েছেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৪ অক্টোবর) সংবিধান বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে আইনগত প্রক্রিয়া তোয়াক্কা না করে অবৈধভাবে ক্ষমতা প্রলম্বিত করার উদ্দেশ্যে সংবিধান সংশোধন করা হয়েছিল। তবে জনগণের রায়ে নির্বাচিত বর্তমান গণতান্ত্রিক সরকার সেই পথে হাঁটবে না। সরকার একটি কার্যকর ও গ্রহণযোগ্য সংবিধানের ওপর জোর দিচ্ছে।

বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে তিনি জানান, সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ ছাড়া আইন, শাসন ও বিচার বিভাগসহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বাধীন কার্যপদ্ধতি এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রূপরেখা নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : Rahman Moti

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা

দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা