নিজস্ব প্রতিবেদক : বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে স্থানীয় বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, তাহেরপুর পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু। ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আফজাল হোসেন মাস্টারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, পৌরসভা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস আলী মোল্লা রাজা, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি তফিজ উদ্দিন, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সায়েম আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু বলেন, ‘বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপারসন নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের অন্যতম নেত্রী। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় তিনি নানা প্রতিকূলতার মোকাবিলা করেছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি আন্দোলনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি।’
আলোচনা সভা শেষে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Rahman Moti