ঢাকা | বঙ্গাব্দ

দুর্গাপুরে পুলিশের অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026 ইং
দুর্গাপুরে পুলিশের অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুরে ৫৫ পিস ইয়াবাসহ মো. পারভেজ হোসেন (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার গোপালপাড়া গ্রামে তাঁর বাড়ির প্রধান ফটকের সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে।

জেলা পুলিশের তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল জানতে পারে, গোপালপাড়া গ্রামে নিজ বাড়ির সামনে এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসানের নেতৃত্বে অভিযান চালানো হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পারভেজকে আটক করা হয়। এ সময় তাঁর পরিহিত লুঙ্গির ডান কোচ থেকে একটি প্লাস্টিকের কৌটায় রাখা ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় পারভেজের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুর্গাপুর থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

নিউজটি পোস্ট করেছেন : Rahman Moti

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা

দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা