সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ১৬-০৯-২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ আনুমানিক ১২:৩০ ঘটিকার সময় চারঘাট থানাধীন চারঘাট পৌরসভার ৩নং ওয়ার্ডের নাওদাড়া চারা বটতলা এলাকায়, চারঘাট হতে বানেশ্বরগামী আঞ্চলিক মহাসড়কের পাশে হাজী তমিজ উদ্দিনের পুকুরে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃতদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়।
প্রাথমিকভাবে জানা যায়, মৃত ব্যক্তি বেশ কিছুদিন ধরে ওই এলাকায় অজ্ঞাতপরিচয় অবস্থায় ঘোরাফেরা করছিলেন। স্থানীয় লোকজন তাকে চিনতে পারছেন না। বর্তমানে মৃতদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
মৃত ব্যক্তির পরিচয় সম্পর্কে কোনো ব্যক্তি অবগত থাকলে অথবা তার পরিচয় শনাক্ত করতে সক্ষম হলে অনুগ্রহ করে নিম্নোক্ত নম্বরে চারঘাট মডেল থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
যোগাযোগ:
মোঃ মাহাবুবুর রহমান
অফিসার ইনচার্জ
চারঘাট মডেল থানা, রাজশাহী
০১৩২০-১২২৭৫০
ডিউটি অফিসার
চারঘাট মডেল থানা
০১৩২০-১২২৭৫৫
চারঘাট মডেল থানা, রাজশাহী
পরিচয় শনাক্তকরণে সকলের সহযোগিতা কাম্য।
Rahman Moti