ঢাকা | বঙ্গাব্দ

মানসিক স্বাস্থ্য গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 29, 2026 ইং
মানসিক স্বাস্থ্য গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছবির ক্যাপশন:
ad728
মো: শাহান আলী শাহজাদপুর: মানসিক স্বাস্থ্য মোকাবিলায় গবেষণার বরাদ্দ কে ব্যয় নয় বরং বিনিয়োগ হিসেবে দেখতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ড.এম এ মুহিত।  গবেষণায়  বুধবার (২৯ অক্টোবর) বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হুসাইন।
প্রতিমন্ত্রী বলেন, মানসিক স্বাস্থ্যসেবা প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এ জন্য জেলা হাসপাতালগুলোতে কাউন্সেলিংয়ের ব্যবস্থা, অনলাইন প্রযুক্তির মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং দক্ষ জনবল তৈরির উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, মানসিক স্বাস্থ্যসেবার উন্নয়নে গবেষণা, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও প্রশিক্ষণের মাধ্যমে দেশব্যাপী কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।

নিউজটি পোস্ট করেছেন : Rahman Moti

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা

দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা