ঢাকা | বঙ্গাব্দ

পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবিতে দুর্গাপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 28, 2026 ইং
পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবিতে দুর্গাপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ছবির ক্যাপশন:
ad728
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত সহিংসতার বিচার ও ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে রাজশাহীর দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে দুর্গাপুর উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলটির নেতাকর্মীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানান। বিক্ষোভ মিছিলটি দুর্গাপুর পানি উন্নয়ন বোর্ড (ধান হাট) মাঠ থেকে থেকে শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেডিকেল মোড় এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমির সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ নুরুজ্জামান লিটন। উপজেলা জামায়াতের সেক্রেটারি শামীম উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ ফজলুল বারী সোহরাব, পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট নুর আলম, দেলুয়াবাড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর রহমান, ডক্টর সেলিম রেজা খান, শিবিরনেতা জাহিদুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ নুরুজ্জামান লিটন বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে লগি-বৈঠা দিয়ে শান্তিপূর্ণ সমাবেশে নিরীহ মানুষের ওপর হামলা চালানো হয়েছিল। তাঁর অভিযোগ, ওই হামলা ছিল দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের ওপর আঘাত। তিনি পল্টনে সংঘটিত সহিংসতার বিচার নিশ্চিত করা এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান।

নিউজটি পোস্ট করেছেন : Rahman Moti

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা

দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা