ঢাকা | বঙ্গাব্দ

রাজশাহীতে ফায়ারডিলের বড় চালান জব্দ, ২ মাদক কারবারি গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 14, 2026 ইং
রাজশাহীতে ফায়ারডিলের বড় চালান জব্দ, ২ মাদক কারবারি গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ad728

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে ২০৬ বোতল কোডিনযুক্ত ফায়ারডিল, মাদক বিক্রির ১ লাখ ৮০ হাজার টাকা ও একটি মোটরসাইকেলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫।
বুধবার (১৪ অক্টোবর) রাত ১টা ৪০ মিনিটে রাজশাহী মহানগরীর কাটাখালী থানার শ্যামপুর শান্তিনগর বালুরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শাহিন (৩০), রাজশাহী মহানগরীর মতিহার থানার দাশমারী কাশেমের মোড়ের বাসিন্দা। তাঁর বর্তমান ঠিকানা কাটাখালী থানার চর খিদিরপুর। অপরজন মো. ফারজেম ফজা। তিনি কাটাখালী থানার শ্যামপুর শান্তিনগর এলাকার বাসিন্দা।
এসআরবি-৫ জানায়, অভিযানে তাঁদের কাছ থেকে ২০৬ বোতল কোডিনযুক্ত ফায়ারডিল, মাদক বিক্রির ১ লাখ ৮০ হাজার টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
সংস্থাটির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন উপায়ে কোডিনযুক্ত ফায়ারডিল সংগ্রহ, সংরক্ষণ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁরা পরস্পরের যোগসাজশে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে মাদক কেনাবেচা করতেন বলেও জানিয়েছে এসআরবি-৫।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় মামলা করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : Rahman Moti

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা

দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা