ঢাকা | বঙ্গাব্দ

রাজশাহীর মাছ যাবে বিদেশে, রপ্তানিতে সম্প্রসারিত হবে বিমানবন্দর

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
রাজশাহীর মাছ যাবে বিদেশে, রপ্তানিতে সম্প্রসারিত হবে বিমানবন্দর ছবির ক্যাপশন:
ad728
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীতে উৎপাদিত তাজা মাছ কার্গো বিমানে বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। এ লক্ষ্যে রাজশাহী বিমানবন্দর সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। রোববার (১৬ আগস্ট) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, রাজশাহীর চাষিরা যে মাছ উৎপাদন করছেন, তা কার্গো বিমানের মাধ্যমে বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে। এ জন্য রাজশাহী বিমানবন্দর আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। মাছ রপ্তানির মাধ্যমে স্থানীয় চাষিরা বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ পাবেন।
তিনি বলেন, বাংলাদেশ মৎস্য খাতে ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। মৎস্য উৎপাদনে বাংলাদেশ বর্তমানে বিশ্বে অষ্টম অবস্থানে রয়েছে। কোনো কোনো মৎস্য উৎপাদনের শ্রেণিতে বাংলাদেশ প্রথম ও দ্বিতীয় অবস্থানেও রয়েছে। আগামী দিনে মৎস্য খাত আরও সমৃদ্ধ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সকালে রাজশাহী কালেক্টরেট পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন ভূমিমন্ত্রী। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার আনম ড. এ এন এম বজলুর রশিদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ফয়েজুল কবির, পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন, রাজশাহী বিভাগীয় মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া ও জেলা মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।উল্লেখ্য, ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৬ থেকে ৩০ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : Rahman Moti

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা

দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা