
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদে সরকার দলীয় চিফ হুইপ ও ছয়জন হুইপ নিয়োগ দেওয়া হয়েছে। বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনিকে চিফ হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলার সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
সরকার দলীয় (বিএনপি) ছয়জন হুইপ হলেন-শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপুনাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান এর আগে গত ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্যদের শপথের দিনই বিরোধী দলের নেতা, উপনেতা ও চিফ হুইপ নির্বাচন করা হয়। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শরিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলামকে বিরোধী দলের চিফ হুইপ করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২৯৭টি আসনের মধ্যে দলটি পেয়েছে ২০৯টি আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস দুটি আসনে জয়ী হয়েছে। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ-অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস এই পাঁচটি দল একটি করে আসনে জয় পেয়েছে। সাতটি আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।
