
দুর্গাপুর উপজেলা প্রতিনিধি: রাজশাহী দূর্গাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় পক্ষে হতে আলোচনা সভার আয়োজন করা হয়। ৮ই মার্চ রবিবার দুপুর ২.৩০ মিনিটে উপজেলা হল রুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ২০২৬ সালে আন্তর্জাতিক নারী দিবসটি ১১৫ বছর পূর্ণ হয়েছে। এবার জাতিসংঘ দিবসটির প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করেছে “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” ।
আলোচনা সভায় সভাপতির অনুপস্থিতে সভাপতিত্ব করেন, লায়লা নূর তানজু, সহকারী কমিশনার (ভূমি)। তিনি নারীদের এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত, নারীদের অনুপ্রেরণা । এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, উপজেলা আইসিটি কর্মকর্তা মেহেদী হাসান, দুর্গাপুর থানা পুলিশের তদন্ত ওসি রফিকুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ । আরও উপস্থিত ছিলেন সাহসী ও সফল সংগ্রামী নারীরা।
লাইলা নূর তানজু তাঁর বক্তব্যে বলেন, নারীদের একজন সচেতন মা হতে হবে,বাল্যবিবাহ বন্ধ করতে হবে। এছাড়াও বিভিন্ন নির্যাতনের শিকার হলে ঘরে বসে না থেকে বিভিন্ন হটলাইন নাম্বার আছে। সরকারি সেই নাম্বার গুলোতে ফোন দিয়ে সহায়তা নিতে হবে। বিভিন্ন ইভটিজিং এর শিকার হলে মুখ বুজে বসে না থেকে তার প্রতিবাদ করতে হবে । প্রয়োজনে উপজেলা পরিষদে এসে অভিযোগ করতে হবে। সকলের জন্য উপজেলা পরিষদের উন্মুক্ত আছে। নারীরা চিরকালই সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ, পরিবর্তনশীল সময়ের সঙ্গে সঙ্গে নারীরাও জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। প্রতি বছর ৮ মার্চ সারা বিশ্বে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। এই দিনটি সম্পূর্ণরূপে নারী এবং তাঁদের সম্পর্কিত সমস্যা গুলির প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য উৎসর্গীকৃত। খেলাধুলার জগত হোক বা বিনোদন বা রাজনীতির ক্ষেত্র—সর্বত্রই নারীর জয়ের পতাকা উড়ছে এবং নারীদের অনেক বিষয় তিনি তুলে ধরেন।
