
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর ২৯ নম্বর ওয়ার্ডের মিজানের মোড়ে অবস্থিত বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান প্রদান করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।
শুক্রবার (১ মে) পবিত্র জুম্মার নামাজ আদায় শেষে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মসজিদ প্রাঙ্গণে উপস্থিত হয়ে এই অনুদানের চেক মসজিদ কমিটির নেতৃবৃন্দের হাতে তুলে দেন। জানা যায়, সড়ক উন্নয়ন কাজের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ায় মসজিদটির উন্নয়নের লক্ষ্যে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এ সময় রাসিক প্রশাসক বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও আধুনিকায়নে সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ চলছে। সেই ধারাবাহিকতায় দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরীর সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
তিনি আরও জানান, ২৯ নম্বর ওয়ার্ডে রাস্তা, ড্রেনসহ অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এজন্য স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন তিনি।
অনুদান প্রদান অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও মসজিদ কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী
মতিহার থানা দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বশির উদ্দিন সনিসহ মুসল্লিরা অনুষ্ঠানে অংশ নেন।
