
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে করিডোর নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগ-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ এপ্রিল) রাতে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের করিডোর মাঠে এ আয়োজন করে এনামুল হক স্মৃতি ক্রীড়া সংঘ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে এবং বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন অব্যাহত রয়েছে। তিনি রাজশাহীকে একটি আধুনিক ও উন্নত নগরী হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্রীড়াবান্ধব এবং তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে নানা উদ্যোগ গ্রহণ করছে, যা ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি মো. মোক্তার হোসেন, সহ-সভাপতি জয়নাল আবেদীন শিবলি, মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. আল মামুন বাবু, মতিহার থানার দক্ষিণ সাবেক যুগ্ন আহবায়ক বশির উদ্দিন সনি, রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি, রফিকুল ইসলাম সদর, শাহজাহান হক, শহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সমাজসেবকরা।
এছাড়াও টুর্নামেন্ট কমিটির সভাপতি মো. আশরাফ আলী ও সদস্য সচিব মো. হায়দার আলীসহ অন্যান্য আয়োজকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পুরো আয়োজনটি স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
