
নিজস্ব প্রতিবেদক: ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে ২০২৬) সন্ধ্যা ৭টায় রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা এবং সহ-সভাপতিবৃন্দ আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, শফিকুল ইসলাম শাফিক ও মুক্তার হোসেন।
এছাড়াও মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মুঈদুর রহমান মঈদসহ অন্তর্গত থানা ও ওয়ার্ড বিএনপির সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের মহানগর ও থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূলের সঙ্গে সমন্বয় বৃদ্ধি এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
