
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো: এরশাদ আলী (ঈশা)-কে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে এসবিএসি ব্যাংক, রাজশাহী রানীবাজার শাখা।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎকালে এসবিএসি ব্যাংক, রাজশাহী রানীবাজার শাখার পক্ষ থেকে নবনিযুক্ত প্রশাসককে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় ব্যাংকের শাখা প্রধান মো: আব্দুল্লাহ এ.কে. শুভ এবং ইও ম্যানেজার হাসানুর রশিদ উপস্থিত ছিলেন। তারা নবনিযুক্ত প্রশাসকের সার্বিক সাফল্য ও জনসেবামূলক কর্মকাণ্ডে সফলতা কামনা করেন।
