
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ১ নং ওয়ার্ডের সাবেক সভাপতি ও হরগ্রাম বাজার এবং নিউমার্কেট ব্যবসায়ী কমিটির আহ্বায়ক আলহাজ্ব শহীদ আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভূমিমন্ত্রী ও রাজশাহী সদর-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।
শনিবার (১১ এপ্রিল ২০২৬) বিকেল সাড়ে ৪টায় তিনি শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।
এসময় মন্ত্রী মরহুম শহীদ আলমের পরিবারের খোঁজখবর নেন এবং শোকাহত স্বজনদের সান্ত্বনা প্রদান করেন। তিনি বলেন, শহীদ আলম এলাকার একজন সুপরিচিত ব্যক্তি ছিলেন এবং তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি জানিয়ে তিনি তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
