
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে ইউনিট সভাপতি ও সেক্রেটারি সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় নগরীর আয়াত রেস্টুরেন্টে আয়োজিত এ সম্মেলনে থানা সেক্রেটারি সালাউদ্দিন বাদলের সঞ্চালনায় এবং থানা আমীর ফরিদ উদ্দীন আত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদাৎ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের প্রকাশনা সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম।
এছাড়াও থানা ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সম্মেলনে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে সাহাবায়ে কেরামের ত্যাগ ও কুরবানির দৃষ্টান্ত তুলে ধরে বলেন, নেতাকর্মীদের বিভিন্ন সময় নানা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। তিনি আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সর্বাত্মক ত্যাগ স্বীকারের মানসিক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।
