
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী জেলা পরিষদের পক্ষ থেকে নবনিযুক্ত জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা), প্রশাসক, জেলা পরিষদ রাজশাহী।
রোববার (৫ এপ্রিল) দুপুর ১টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে এ শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা এবং জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।