
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর ২৩ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে নগরীর কালু মিস্ত্রির মোড়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারা তাদের এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বিশেষ করে রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসনসহ নাগরিক সুবিধা সংক্রান্ত নানা বিষয় গুরুত্ব পায় আলোচনায়।
ওয়ার্ডবাসীর বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন রাসিক প্রশাসক। তিনি নাগরিকদের সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন এবং নগরীর উন্নয়নে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
