
নিজস্ব প্রতিবেদক,জয়পুরহাট: বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান উদ্বোধনকৃত দেশের গণভোটের হ্যাঁ ভোটের প্রচারাভিযান উত্তরাঞ্চলের জেলাগুলো ঘুরে জয়পুরহাটে পৌঁছেছে। বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে প্রচার বাসটি জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদ বরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন, তারবিয়াত সেক্রেটারী মাও: মাহমুদুল হাসান, শহর জামায়াতের আমীর মাও: সাইদুর রহমান, এনসিপি জেলা আহবায়ক গোলাম কিবরিয়া, এবি পার্টির জেলা সভাপতি অধ্যক্ষ সুলতান মো: শামছুজ্জামান এবং ১১ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ। প্রচারাভিযানে নেতাকর্মীরা সাধারণ মানুষকে আসন্ন গণভোটে হ্যাঁ ভোট দিতে উদ্বুদ্ধ করতে লিফলেট বিতরণ করেন। এরপর প্রচার বাসটি নওগাঁর দিকে রওনা দেয়। নেতৃবৃন্দরা বলেন, “ঐক্যবদ্ধ বাংলাদেশ পরিবর্তনের এবার আপনারই হাতে। বাস্তবায়নের জন্য আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটে হ্যাঁ এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন।”
