
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ইসফা খায়রুল হক শিমুলের নেতৃত্বে পুঠিয়া উপজেলার বানেশ্বর ও বেলপুকুরে দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
শনিবার সন্ধ্যায় বানেশ্বর ট্রাফিক মোড়ে নির্বাচনী অফিস উদ্বোধনের মধ্য দিয়ে অফিস কার্যক্রমের সূচনা হয়। এসময় শিমুল ও তার সমর্থকেরা এলাকার মানুষদের সঙ্গে মতবিনিময় করেন এবং ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং প্রার্থীর পক্ষে গণজোয়ার সৃষ্টি হওয়ার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।
