
নিজস্ব প্রতিবেদক, ধামইরহাট: নওগাঁর ধামইরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচিতি সভা ও গণভোট কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় ধামইরহাট উপজেলা অডিটোরিয়ামে সংগঠক রিফাতুল হাসান সৈকতের সভাপতিত্বে কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় বক্তব্য রাখেন নওগাঁ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মো. আরমান হোসেন, মুখপাত্র মেহেদি হাসান, যুগ্ন আহ্বায়ক মো. সাজিদ বিল্লাহ, যুগ্ম সদস্য সচিব মো. নাইম ইসলাম, নুর আলম, সিনিয়র সংগঠক রাফিউল বারী রাজন, সদস্য আলমগীর হোসেন, আবু হাসান, তরিকুল ইসলাম এবং জনপ্রিয় যুব নেতা ও স্টার পারফরমার তানভীর সরকার। কর্মশালার শেষে জুলাই বিষয়ক কুইজ প্রতিযোগিতা, প্রতিকী গণভোট এবং ধামইরহাট বাজার এলাকায় লিফলেট বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
নেতৃবৃন্দ শিক্ষার্থীদের গণভোটের মাধ্যমে অধিকার আদায়ের গুরুত্ব সম্পর্কে সচেতন করেন এবং সকল শ্রেণি-পেশার মানুষকে গণভোটে অংশগ্রহণ করার আহ্বান জানান।