
নিজস্ব প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে নামাজ আদায় করতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে এক জনের মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮টার দিকে নগরীর খোঁজাপুর গোরস্তানের প্রাচীর সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। মৃত্যু ব্যক্তি হলেন, মোঃ মোস্তফা (৫০)। মোস্তফার পিতা তইমুর উদ্দিন। তার বাড়ি রাজশাহী নগরীর মতিহার থানার ডাঁশমারী গ্রামে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, মোস্তফা মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার ডান পায়ে গুলি লাগে এবং তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎস তাকে মৃত্য ঘোষণা করেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, মোস্তফা কে রামেক হাসপাতলে আনা হলে তাকে আমরা মৃত অবস্থাতে পায়। তবে গুলি নাকি স্প্রিপিং(ছুরিকাঘাত) সেটি নিশ্চিত হওয়া যায়নি। লাশ মর্গে প্রেরণ করেছি। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন কী কারণে হামলা হয়েছে সেটি এখনো জানা যায়নি। হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি। এই বিষয়ে এখন তদন্ত করা হচ্ছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
