
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন মহানগর ও পবা উপজেলা জাসাসের নেতৃবৃন্দ। এ সময় রাজশাহীর সাংস্কৃতিক অঙ্গনের উন্নয়ন, শিল্পী-সাহিত্যিকদের সম্পৃক্ততা এবং সংস্কৃতিবান্ধব উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
শনিবার (৪ জুলাই) সকালে রাজশাহী নগর ভবনে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জাসাস নেতারা রাজশাহীর সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। পাশাপাশি শিল্পী-সাহিত্যিকদের সম্পৃক্ত করে সংস্কৃতিচর্চার পরিবেশ আরও সমৃদ্ধ করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন নগরীর উন্নয়নের পাশাপাশি সংস্কৃতিচর্চার প্রসারে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি সমাজ ও সংস্কৃতির ইতিবাচক বিকাশে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
মতবিনিময় সভায় মহানগর ও পবা উপজেলা জাসাসের নেতৃবৃন্দ এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।