
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ডিজিটাল এয়ার ট্রাভেলস। এ উপলক্ষে শনিবার (২৫ জুলাই) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নগরীর ভদ্রাস্থ অতিথি রেস্টুরেন্টে পরিচিতি সভা, উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া কওমিয়া মহিলা মাদরাসার প্রিন্সিপাল হযরত মাওলানা হুসাইন আহমাদ। প্রধান অতিথি ছিলেন ডিজিটাল এয়ার ট্রাভেলসের চেয়ারম্যান হযরত মাওলানা শরীফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াজুল জান্নাহ জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা একরামুল হক।
এ ছাড়া বক্তব্য দেন ডিজিটাল এয়ার ট্রাভেলসের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি ও রেশমপট্টি জামে মসজিদের ইমাম-খতিব হযরত মাওলানা মুফতি আহমাদুল্লাহ এবং রির্জাপুর পূর্বপাড়া জামে মসজিদের ইমাম-খতিব হযরত মাওলানা তাওসিফ উমায়েরসহ স্থানীয় আলেম-উলামারা।
অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হযরত রাবেয়া বসরী মহিলা মাদরাসার মুহতামিম হযরত মাওলানা ইমরান। তিনি দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং প্রতিষ্ঠানের সার্বিক সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন।
সভাপতির বক্তব্যে মাওলানা হুসাইন আহমাদ বলেন, সততা, বিশ্বস্ততা ও শরিয়াহসম্মত ব্যবসায়িক নীতির মাধ্যমে মানুষের আস্থা অর্জনই একটি প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সম্পদ।
প্রধান অতিথি মাওলানা শরীফুল ইসলাম বলেন, ডিজিটাল এয়ার ট্রাভেলস হজ, ওমরাহ, এয়ার টিকিট, ভিসা প্রসেসিং এবং আন্তর্জাতিক ভ্রমণসেবায় নির্ভরযোগ্য ও মানসম্মত সেবা প্রদান করবে। তিনি জানান, প্রতিষ্ঠানের রাজশাহী অফিস নগরীর ইসলামপুর, দেবিশিংপাড়া, বোয়ালিয়া এলাকায় অবস্থিত। সেবা নিতে আগ্রহীদের ০১৭৪৭-৪২৬৪২৮ ও ০১৬৪৪-১৯৩৫৪৫ নম্বরে যোগাযোগের আহ্বান জানান।
মাওলানা মুফতি আহমাদুল্লাহ বলেন, সেবার মান, স্বচ্ছতা ও গ্রাহকের আস্থা ধরে রাখতে পারলে ডিজিটাল এয়ার ট্রাভেলস অল্প সময়ের মধ্যেই একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হবে।
অনুষ্ঠানে বক্তারা সততা, আমানতদারিতা এবং উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী, আলেম-উলামা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। তারা প্রতিষ্ঠানের সফলতা কামনা করে নির্ভরযোগ্য ও মানসম্মত সেবা প্রদানের প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।