
মোকছেদুল ইসলাম
স্টাফ রিপোর্টার (নওগাঁ)
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে পত্নীতলা সার্কেল অফিস পরিদর্শন করেছেন। রোববার (২৬ জুলাই) অনুষ্ঠিত এ পরিদর্শনে তিনি দাপ্তরিক কার্যক্রমের মানোন্নয়ন, স্বচ্ছতা ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পত্নীতলা সার্কেল অফিসে পৌঁছালে অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) মো. শরিফুল ইসলামসহ কর্মকর্তা ও পুলিশ সদস্যরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে পুলিশ সুপারকে স্বাগত জানান।
পরিদর্শনকালে পুলিশ সুপার সার্কেল অফিসের বিভিন্ন শাখার দাপ্তরিক কার্যক্রম, রেজিস্টার, নথিপত্র ও প্রশাসনিক ব্যবস্থাপনা পর্যালোচনা করেন। তিনি সরকারি নথিপত্র যথাযথভাবে সংরক্ষণ, প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখা এবং সেবার গুণগত মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি জনগণের আস্থা অর্জনে মানবিক ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার নির্দেশনা দেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার সার্কেল অফিসের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং দায়িত্ব পালনে আন্তরিকতা ও দক্ষতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) মো. শরিফুল ইসলামসহ সার্কেল অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।