ঢাকা | বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়নে নতুন গতি আসবে: রাসিক প্রশাসক

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং
প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়নে নতুন গতি আসবে: রাসিক প্রশাসক ছবির ক্যাপশন:
ad728

রাজশাহী প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ঘিরে উন্নয়ন প্রত্যাশা বেড়েছে নগরবাসীর। চার লেনের সড়ক নির্মাণ, ৩০টি ওয়ার্ডে খেলার মাঠ উন্নয়ন, ফুটসাল গ্রাউন্ড ও সিনিয়র সিটিজেন পার্ক নির্মাণসহ একাধিক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। রোববার (১৮ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ঐতিহাসিক মাদ্রাসা মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো তারেক রহমানের রাজশাহী সফরকে ঘিরে দলীয় নেতাকর্মী ও নগরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি জানান, বিমান চত্বর থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণ, কুমারপাড়া থেকে বড়কুঠি হয়ে বরেন্দ্র জাদুঘর ও ফায়ার ব্রিগেড মোড় পর্যন্ত সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ, নগরীর ৩০টি ওয়ার্ডে খেলার মাঠ উন্নয়ন ও ফুটসাল গ্রাউন্ড নির্মাণ এবং সিনিয়র সিটিজেন পার্ক প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। কিছু প্রকল্প সরকারের অনুমোদনের অপেক্ষায় আছে।

রাসিক প্রশাসক আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করছেন তিনি। দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে থাকা হেতেমখাঁ-বর্ণালী সড়কের উন্নয়নকাজ ইতোমধ্যে শেষ হয়েছে। পাশাপাশি মসজিদ, মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নকাজও চলমান রয়েছে।

এর আগে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) শাহীন শওকত এবং রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, সফর উপলক্ষে মাদ্রাসা মাঠের প্রস্তুতি পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজটি পোস্ট করেছেন : Rahman Moti

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা

দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা