ঢাকা | বঙ্গাব্দ

ক্লাবে টাকার জুয়া, ১২ জন গ্রেপ্তার—আটকদের একজন পুলিশ কনস্টেবল

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 2, 2026 ইং
ক্লাবে টাকার জুয়া, ১২ জন গ্রেপ্তার—আটকদের একজন পুলিশ কনস্টেবল ছবির ক্যাপশন:
ad728
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী মহানগরীর উপশহরে একটি ক্লাবের ভেতর টাকা দিয়ে জুয়া খেলার অভিযোগে পুলিশ কনস্টেবলসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া থানা পুলিশ। সোমবার রাত ১১টার দিকে উত্তরা ক্লিনিকের মোড়সংলগ্ন একটি টিনশেড ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে মঙ্গলবার তাদের রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, উপশহর একতা সংঘ নামের ওই ক্লাবের ভেতরে টাকা দিয়ে জুয়া খেলা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় বোয়ালিয়া থানা পুলিশ। এ সময় জুয়া খেলার অভিযোগে ১২ জনকে আটক করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে মো. ওয়াহিদ মুরাদ (৪৭) নামে একজন রয়েছেন, যিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশে কনস্টেবল পদে কর্মরত। তিনি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরোখাদিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
অন্য গ্রেপ্তাররা হলেন—আলমগীর কবির (৩৫), খাইরুল হাসান (৪৮), ফিরোজ উদ্দিন (৬৫), তোফায়েল আহমেদ, মো. হান্নান (৬০), তানজিদ (৩৬), মনজুরুল ইসলাম (৬১), শফিকুল ইসলাম (৫০), শাহাবক্স, মাসুদ রানা ও সাইফুল ইসলাম (৩৪)। তাদের সবার বাড়ি রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায়।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী জানান, সোমবার রাত ১১টার দিকে উপশহর একতা সংঘের ক্লাবে অভিযান চালানো হয়। সেখানে টাকা দিয়ে জুয়া খেলার সময় ১২ জনকে আটক করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ১২ জনের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলার পর মঙ্গলবার তাদের রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠান।
একই অভিযানে পুলিশ সদস্যের গ্রেপ্তারের বিষয়টি ঘটনাটিকে আরও আলোচনায় এনেছে। তবে ওই পুলিশ কনস্টেবল জুয়া খেলায় কীভাবে যুক্ত ছিলেন এবং তার বিরুদ্ধে বিভাগীয় কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।

নিউজটি পোস্ট করেছেন : Rahman Moti

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা

দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা