ঢাকা | বঙ্গাব্দ

দখল-দূষণের কবল থেকে বারনই নদী বাঁচাতে মাঠে পানিসম্পদ প্রতিমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026 ইং
দখল-দূষণের কবল থেকে বারনই নদী বাঁচাতে মাঠে পানিসম্পদ প্রতিমন্ত্রী ছবির ক্যাপশন:
ad728
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বারনই নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, দূষণ কমানো ও অবৈধ দখলমুক্ত করার লক্ষ্যে গৃহীত প্রকল্পের এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রাজশাহীর পবা উপজেলার নওহাটা সেতুসংলগ্ন এলাকায় ‘রাজশাহী ও নাটোর জেলার অন্তর্গত বারনই নদী পুনরুজ্জীবিত, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ’ প্রকল্পের আওতায় নদীর বিভিন্ন অংশ পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

প্রকল্পটি বাস্তবায়িত হলে বারনই নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, দূষণ নিয়ন্ত্রণ এবং অবৈধ দখল রোধে ইতিবাচক ভূমিকা রাখার সম্ভাবনা রয়েছে। তবে নদীটির টেকসই পুনরুজ্জীবন নিশ্চিত করতে প্রকল্পের কার্যকর বাস্তবায়ন ও নিয়মিত তদারকি গুরুত্বপূর্ণ।

নিউজটি পোস্ট করেছেন : Rahman Moti

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা

দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা