ঢাকা | বঙ্গাব্দ

দুর্গাপুরে থানার সামনে অভিযোগকারী দুই ভাইকে হাতুড়িপেটা, রামেকে ভর্তি

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 2, 2026 ইং
দুর্গাপুরে থানার সামনে অভিযোগকারী দুই ভাইকে হাতুড়িপেটা, রামেকে ভর্তি ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রততিবেদক:  রাজশাহীর দুর্গাপুরে পারিবারিক বিরোধের জেরে থানায় লিখিত অভিযোগ দিয়ে বাড়ি ফেরার পথে দুই ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। হামলার শিকার দুই ভাই মো. জিন্নাহ (৬৩) ও মো. আবুল কালাম (৬০)-কে গুরুতর আহত অবস্থায় দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের পাঁচুবাড়ী গ্রামে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর রাতে দুর্গাপুর থানার সামনে এ হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচুবাড়ী গ্রামের মৃত ছলিমুদ্দিনের দুই ছেলে জিন্নাহ ও আবুল কালামের সঙ্গে একই গ্রামের আব্দুল মালেক (৫০), তাঁর ছেলে বাবর আলী (২৫) এবং বহরমপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে এনামুল হকের (৩৫) দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল।

মঙ্গলবার বিকেল আনুমানিক ৪টার দিকে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে রূপ নেয়। এতে এনামুল হক আহত হন। পরে তাঁকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এরপর আইনি প্রতিকার চেয়ে জিন্নাহ ও আবুল কালাম দুর্গাপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগ দিয়ে রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটের দিকে তাঁরা পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, থানায় অভিযোগ দিয়ে ফেরার পথেই তাঁদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। দুর্গাপুর থানার সামনে শরিফুলের দোকানের কাছে পৌঁছালে বিকেলের সংঘর্ষে আহত এনামুল হকের ভাই মো. কোরবান আলী এবং তাঁর সঙ্গে থাকা  অজ্ঞাতনামা ব্যক্তি দুই ভাইয়ের পথরোধ করে হামলা চালান। কোরবান আলী হাতুড়ি দিয়ে জিন্নাহ ও আবুল কালামকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করেন। 

এদিকে থানার এত কাছে অভিযোগকারী দুই ব্যক্তির ওপর এভাবে হাতুড়ি হামলার ঘটনায় স্থানীয়দের  মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে। থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরপরই তাঁদের ওপর হামলা শুধু মারধরের ঘটনা নয়, বরং আইনি প্রতিকার চাইতে যাওয়ার পর প্রতিশোধমূলক হামলার করা হয়েছে। 

হাসপাতাল সুত্রে জানায়, হাতুড়ির আঘাতে তাঁদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে এবং হাড় ভাঙার মতো আঘাতও রয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এ ঘটনায় হামলার অভিযোগ ওঠা মো. কোরবান আলী ও তাঁর সহযোগীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীর তাঁদের স্বজনরা।

এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চানন্দ সরকার বলেন, অভিযোগ পেয়েছি।  এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি পোস্ট করেছেন : Rahman Moti

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা

দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা