ঢাকা | বঙ্গাব্দ

দূর্গাপুরে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
দূর্গাপুরে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ছবির ক্যাপশন:
ad728
নিজস্ব প্রতিবেদক : প্রয়াত  সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে সারা দেশের মতো  রাজশাহীর দুর্গাপুরেও কেক কাটা,  আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 শনিবার সন্ধ্যায়  উপজেলার ৬ নং মাড়িয়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় সাবেক থানা সভাপতি ও মাড়িয়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী  মো: রুস্তম মোল্লার উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ। 

আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি পোস্ট করেছেন : Rahman Moti

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা

দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা