ঢাকা | বঙ্গাব্দ

নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, যুবকের ৬ মাসের কারাদণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 ইং
নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, যুবকের ৬ মাসের কারাদণ্ড ছবির ক্যাপশন:
ad728
নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা : নাটোরের নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে সুমন শাহ (২০) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়।

গত সোমবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে নলডাঙ্গা উপজেলার আমতলী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নলডাঙ্গা পৌরসভার প্রশাসক শামীম হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ ধারার ৫ উপধারায় মাদক সেবনের অপরাধে সুমন শাহকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত সুমন শাহ রাজশাহীর পুঠিয়া উপজেলার দরবেশপুর এলাকার আব্দুস সালামের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন জানান, নলডাঙ্গা উপজেলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও বিস্তার রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

নিউজটি পোস্ট করেছেন : Rahman Moti

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা

দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা