ঢাকা | বঙ্গাব্দ

পথ হারানো ২ স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করল বানেশ্বর ট্রাফিক পুলিশ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 2, 2026 ইং
পথ হারানো ২ স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করল বানেশ্বর ট্রাফিক পুলিশ ছবির ক্যাপশন:
ad728
মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বানেশ্বর ট্রাফিক পুলিশের সদস্যরা। পথ হারিয়ে কাঁদতে থাকা তৃতীয় শ্রেণির দুই স্কুলছাত্রীকে উদ্ধার করে নিরাপদে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন তারা। ঘটনাটি ঘটে গতকাল ৩১ আগস্ট ২০২৬, রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে। রাজশাহীর বানেশ্বর বাজারে স্কুল ড্রেস পরা দুটি শিশুকে কান্নারত অবস্থায় ঘোরাফেরা করতে দেখেন ডিউটিরত ট্রাফিক সার্জেন্ট মো.সাইদুর রহমান টিপু। 

বিষয়টি নজরে আসতেই তিনি দ্রুত শিশু দুটিকে উদ্ধার করে বানেশ্বর ট্রাফিক পুলিশ বক্সে নিয়ে আসেন। সেখানে ট্রাফিক ইন্সপেক্টর মো. মুতালেবুর রহমানের কাছে তাদের হস্তান্তর করা হয়।

টিআই মুতালেবুর রহমান শিশুদের সাথে কথা বলে জানতে পারেন, তারা দুজনেই তৃতীয় শ্রেণির ছাত্রী। টিফিনের সময় স্কুল থেকে বের হয়ে একটি ভ্যানে চড়ে বানেশ্বর বাজারে চলে এসেছে, কিন্তু এখন কোথায় যাবে কিছুই বলতে পারছিল না।

পরবর্তীতে পুলিশের আন্তরিক প্রচেষ্টায় তাদের পরিবারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়। জানা যায়, শিশু দুটির বাড়ি রাজশাহীর পবা থানার তরফ পারিলা গ্রামে। পরিবারকে খবর দিয়ে বানেশ্বর ট্রাফিক পুলিশ বক্স থেকেই তাদের বুঝিয়ে দেওয়া হয়।

সারাদেশে যখন প্রতিনিয়ত শিশু হারিয়ে যাওয়ার খবর আসছে, তখন বানেশ্বর ট্রাফিক পুলিশের এমন দায়িত্বশীল ও মানবিক ভূমিকায় স্থানীয় জনগণ এবং শিশুদের পরিবার কৃতজ্ঞতা ও প্রশংসায় ভাসছেন।

টিআই মুতালেবুর রহমান বলেন,শিশুরা আমাদের দেশের ভবিষ্যৎ। পথে কোনো শিশুকে অসহায় অবস্থায় দেখলে সবারই এগিয়ে আসা উচিত।

নিউজটি পোস্ট করেছেন : Rahman Moti

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা

দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা