ঢাকা | বঙ্গাব্দ

পুঠিয়ায় চিংড়িতে জেলি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 19, 2026 ইং
পুঠিয়ায় চিংড়িতে জেলি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
ad728

পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধি: চিংড়িতে জেলি মিশিয়ে বিক্রির অপরাধে রাজশাহীর পুঠিয়ায় এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জেলি মিশ্রিত ১০ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত পুঠিয়া কাউন্সিল বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস।

অভিযানে চিংড়িতে জেলি ব্যবহার করে বিক্রির অপরাধে ব্যবসায়ী সদানন্দ হালদার, পিতা—মৃত ব্রজনাথ হালদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাঁর কাছে থাকা জেলি মিশ্রিত ১০ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, চিংড়িতে জেলিসহ বিভিন্ন ধরনের ভেজাল উপাদান ব্যবহার করে বিক্রি করা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভেজাল ও অনিরাপদ খাদ্য মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। জনস্বার্থে এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের পাশাপাশি ভোক্তাদেরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। বাজারে খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষেরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। 


নিউজটি পোস্ট করেছেন : Rahman Moti

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা

দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা