ঢাকা | বঙ্গাব্দ

প্রযুক্তি ব্যবহারে রাজশাহীর পর্যটনকে বিশ্ব দরবারে তুলে ধরার আহ্বান জেলা প্রশাসকের

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 27, 2026 ইং
প্রযুক্তি ব্যবহারে রাজশাহীর পর্যটনকে বিশ্ব দরবারে তুলে ধরার আহ্বান জেলা প্রশাসকের ছবির ক্যাপশন:
ad728

জয় চীফ রিপোর্টার, রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য ও পর্যটন সম্ভাবনাকে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিশ্বের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। তিনি বলেন, পর্যটন একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার গুরুত্বপূর্ণ মাধ্যম। রাজশাহীর রয়েছে সমৃদ্ধ ইতিহাস, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও প্রাকৃতিক সৌন্দর্য। এই সম্পদকে সংরক্ষণ করে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে দেশ-বিদেশের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। পর্যটকদের যাতায়াত, আবাসন ও সেবা সম্পর্কে দ্রুত ও নির্ভুল তথ্য দিতে ডিজিটাল প্ল্যাটফর্মের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক আরও বলেন, রাজশাহীর পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণকেও সম্পৃক্ত করতে হবে। পর্যটনকেন্দ্রগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মানসম্মত সেবা দেওয়ার মাধ্যমে রাজশাহীকে আরও আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা সম্ভব।

এর আগে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ প্রতিপাদ্যকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ.টি.এম. মাইনুল ইসলাম এবং টুরিস্ট পুলিশ রাজশাহী রিজিয়নের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) চন্দন চন্দ্র সরকার। সভায় সভাপতিত্ব করেন পর্যটন মোটেল রাজশাহীর ইউনিট ব্যবস্থাপক মোহা. রবিউল ইসলাম।

এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : Rahman Moti

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা

দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা