ঢাকা | বঙ্গাব্দ

বাগমারায় রান্নাঘরের দেয়াল ধসে ৪ বছরের রিয়াদের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 2, 2026 ইং
বাগমারায় রান্নাঘরের দেয়াল ধসে ৪ বছরের রিয়াদের মৃত্যু ছবির ক্যাপশন:
ad728


বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারা উপজেলায় রান্নাঘরের দেয়াল ধসে রিয়াদ মীর (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গণিপুর ইউনিয়নের খালিমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে রান্নাঘরের পাশে অবস্থান করছিল শিশু রিয়াদ। এ সময় হঠাৎ রান্নাঘরের প্রাচীরের একটি অংশ ভেঙে তার ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

নিহত রিয়াদ মীর খালিমপুর গ্রামের লালন মীরের একমাত্র সন্তান। একমাত্র সন্তানকে হারিয়ে শোক ও আহাজারিতে ভেঙে পড়েছেন তার মা-বাবাসহ পরিবারের সদস্যরা। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকার পরিবেশ।

ঘটনার খবর পেয়ে বাগমারা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি দুর্ঘটনাজনিত কি না, তা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি পোস্ট করেছেন : Rahman Moti

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা

দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা