ঢাকা | বঙ্গাব্দ

ভূমিমন্ত্রীর আশ্বাস, দলিল লেখক সমিতির উন্নয়নে পাশে থাকার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
ভূমিমন্ত্রীর আশ্বাস, দলিল লেখক সমিতির উন্নয়নে পাশে থাকার ছবির ক্যাপশন:
ad728
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী সদর দলিল লেখক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় রাজশাহী নগরীর ভদ্রা এলাকায় ভূমিমন্ত্রীর বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে রাজশাহী সদর দলিল লেখক সমিতির বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ। এ সময় সমিতির পক্ষ থেকে বিভিন্ন বিষয় ও দাবি-দাওয়া ভূমিমন্ত্রীর কাছে তুলে ধরা হয়।
আলোচনা শেষে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু সমিতির সার্বিক উন্নয়ন ও কল্যাণে পাশে থাকার আশ্বাস দেন।
সাক্ষাতে সমিতির নবনির্বাচিত সহসভাপতি সাদিয়ার রহমান ভুটান, সাধারণ সম্পাদক সুমন রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান সুজন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আকতার মাবুল, আইনবিষয়ক সম্পাদক আখেরুল ইসলাম লিপন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক জাহিদুর রহমান ফাহিম এবং কার্যনির্বাহী সদস্য টিপু সুলতান, আসিফ ইকবাল কাজল ও বাবুল হোসেন উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : Rahman Moti

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা

দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা