ঢাকা | বঙ্গাব্দ

রাজশাহীতে জেলি মিশ্রিত চিংড়ি বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
রাজশাহীতে জেলি মিশ্রিত চিংড়ি বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা ছবির ক্যাপশন:
ad728
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া হাটে চিংড়িতে ক্ষতিকর জেলি মিশিয়ে বিক্রির অপরাধে আরিফুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা ৮ কেজি জেলি মিশ্রিত চিংড়ি ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছ

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঝলমলিয়া হাটে এ অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ। দণ্ডপ্রাপ্ত আরিফুল ইসলাম ঝলমলিয়া এলাকার মৃত জলিল মণ্ডলের ছেলে।

অভিযান সূত্রে জানা যায়, অসৎ উপায়ে ওজন বাড়াতে চিংড়ি মাছে জেলি পুশ করে বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে অপরাধ শনাক্ত করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এবং অভিযুক্তকে অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “ভেজাল ও অনিরাপদ খাদ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। সর্বসাধারণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যে ভেজাল রোধে ব্যবসায়ীদের সৎভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি সাধারণ ভোক্তাদেরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : Rahman Moti

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা

দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা