ঢাকা | বঙ্গাব্দ

রাজশাহীর নতুন পুলিশ সুপারের যোগদান

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 24, 2026 ইং
রাজশাহীর নতুন পুলিশ সুপারের যোগদান ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. মামুন অর রশিদ। রোববার (২৩ আগস্ট) বিকেলে রাজশাহী জেলা পুলিশ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানের কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) এ.টি.এম মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা শাখা) সাবিনা ইয়াসমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নবযোগদানকৃত এসপি মো. মামুন অর রশিদের সর্বশেষ কর্মস্থল ছিল পুলিশ সদর দপ্তর, ঢাকা। তিনি ২৮তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০১১ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের জন্য তিনি পরিচিতি পেয়েছেন।

অন্যদিকে, বিদায়ী এসপি মোহাম্মদ নাঈমুল হাছান পুলিশ সুপার, অপরাধ তদন্ত বিভাগে যোগদানের উদ্দেশ্যে রোববার রাজশাহী ত্যাগ করেন। তিনি ২০২৫ সালের ২৯ নভেম্বর রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। দায়িত্ব পালনকালে তাঁর নেতৃত্বে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, ডাকাতি ও হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার এবং হারানো মোবাইল ফোন উদ্ধারে জেলা পুলিশ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। এসব কর্মকাণ্ডে তিনি প্রশংসা অর্জন করেন।


নিউজটি পোস্ট করেছেন : Rahman Moti

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা

দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা