ঢাকা | বঙ্গাব্দ

রাজশাহী বিভাগের নতুন কমিশনার ইউসুফ আলী কৃষি উন্নয়ন কর্পোরেশনের সদস্য-পরিচালক থেকে বিভাগীয় প্রশাসনের দায়িত্বে

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
রাজশাহী বিভাগের নতুন কমিশনার ইউসুফ আলী কৃষি উন্নয়ন কর্পোরেশনের সদস্য-পরিচালক থেকে বিভাগীয় প্রশাসনের দায়িত্বে ছবির ক্যাপশন:
ad728
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের  সদস্য-পরিচালক মো. ইউসুফ আলী। বুধবার (১৯ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের স্বাক্ষরিত আদেশে মো. ইউসুফ আলীকে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদকে প্রত্যাহার করা হয়। একদিন পরই নতুন বিভাগীয় কমিশনার হিসেবে ইউসুফ আলীকে নিয়োগ দেওয়া হলো।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের  সদস্য-পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পর এবার রাজশাহী বিভাগের প্রশাসনিক নেতৃত্বের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন তিনি।
বিভাগীয় কমিশনার হিসেবে ইউসুফ আলী রাজশাহী বিভাগের আট জেলার প্রশাসনিক কার্যক্রমের সমন্বয়, সরকারি উন্নয়ন প্রকল্পের তদারকি এবং সরকারের বিভিন্ন নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

নিউজটি পোস্ট করেছেন : Rahman Moti

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা

দুপুরে রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় জনসভা